ফেসবুকে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ

ফেসবুকে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ

ফেসবুকে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ

 গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের মৃত রফিক উদ্দিন এর ছেলে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খোকন মিয়ার বিরুদ্ধে ফেইক আইডি থেকে ফেসবুকে কতিপয় ব্যক্তি বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে।

 খোকন মিয়া জানান আমি ২৮ বছর যাবত কাওরাইদ বাজারে ইলেকট্রনিক্স মালামাল ও ব্যাটারির দোকান দিয়ে সুনামের সাথে ব্যবসায় পরিচালনা করে আসছি। গত এক বছর যাবত কতিপয় ব্যক্তি আমার উপর পূর্ব শত্রুতার জেরে বিভিন্ন ফেইক আইডি দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা ভুল তথ্য দিয়ে ফেসবুকে আজেবাজে পোস্ট করছে এতে আমার এলাকায় সম্মানহানি হচ্ছে, আমি এসবের বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় একটি জিডি করেছি।

স্টাফ রিপোর্টার। 

Ferdos Alongir, alem alem,Asma sultana.jakir hossain jakir, Maliha akter Niti এসব আইডি থেকে নিয়মিত আজেবাজে পোস্ট করা হয়, আমি যাচাই-বাছাই ও অনুসন্ধান করে জানতে পারি এই আইডির সাথে জড়িত রয়েছে কয়েকজন ব্যক্তি।

 আমি আরো জানতে পারি আমার বোনের সাথে জমি সংক্রান্ত বিরোধের জেরের কারণে মোঃ শাহজাহান মিয়ার ছেলে মোঃ জাকির হোসেন এসব ফেইক আইডি খুলিয়া মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে, আমি এসব বিষয়ের প্রতিবাদ করিতে গেলে তারা আমায় মিথ্যা মামলা ও প্রাণ নাশের হুমকি দেয়। আমি এসব মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আমি এসব ঘটনার বিষয়ে শ্রীপুর মডেল থানায় ৫/০১/২০২৫ ইং তারিখে একটি জিডি করি। আশা করছি পুলিশ দ্রুত সময়ের মধ্যে এসব অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসবে।